শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

রাজধানীসহ দেশের নানা প্রান্তে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে হত্যার ঘটনা যেন থামছেই না। প্রতিদিনই সংবাদে যুক্ত হচ্ছে নতুন হত্যার খবর, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিচ্ছে।
সাম্প্রতিক একাধিক নৃশংস ঘটনায় জনসাধারণ আতঙ্কিত। তারা সামাজিক মাধ্যমে নিজেদের আতঙ্কের কথা জানাচ্ছেন। এর মধ্যে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রও।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, এসব হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বড় কারণ। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, ছড়িয়ে পড়ছে শঙ্কা ও ভীতি।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশি ব্যবস্থা দুর্বল হওয়ায় সন্ত্রাসীরা তাদের কার্যক্রম বাড়াতে সক্ষম হয়েছে। অপরাধীদের মধ্যে ভয়হীনতা ও অতিমাত্রায় নৃশংসতা বৃদ্ধি পাওয়ায় তারা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য বড় ধরনের বর্বরতা চালাচ্ছে। বিশেষজ্ঞরা মাদকাসক্তিকেও এই ভয়াবহতার পেছনের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তারা আরও বলছেন, এই ধরনের নৃশংসতা রোধে সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং অপরাধীদের বিচারের হার দ্রুত ও নির্ভুল করতে হবে। সর্বোপরি, অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support