• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৫৭ বার পঠিত
খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, চলছে কর্মবিরতিকর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা
খুলনা: খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুরে সেখানে বিক্ষোভ করেন তারা।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন কার্যক্রম বন্ধ থাকায় খুলনা বিভাগের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে আমরা কর্মবিরতি পালন করবো।

পুলিশ জানিয়েছে, ২১ আগস্টের একটি নাশকতা মামলার ভিত্তিতে আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support