• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের বিকল্প নেই-বিআরডিবির প্রশিক্ষণে জেলা প্রশাসক 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

রূপসা প্রতিনিধি : খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যুব সম্প্রদায়কে বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে প্রশিক্ষণ গ্রহন করতে হবে।

বিভিন্ন মেয়াদে বড় ধরনের প্রশিক্ষণ থাকলে একটি যুবক বা যুবতী চাকরি না করেও নিজের ভাগ্যর উন্নয়ন তথা সমাজ ও দেশের উন্নয়ন ঘটাতে পারে। একারনে শিক্ষিত যুবদের চাকরির পিছনে না ঘুরে বিআরডিবি কতৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহন করে ভাগ্যর উন্নয়ন ঘটাতে পারে।

তিনি আজ ৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় খুলনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত পল্লী অঞ্চলের দরিদ্র, অসহায়,সুবিধা বঞ্চিত ও বেকার মহিলাদের দারিদ্র্যতা হ্রাস এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপি নারীদের উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোসতাক উদ্দিন,যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি খুলনা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। প্রশিক্ষণনে ৪০ জন নারী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support