• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

আলবাব একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সমন্বিত কারিকুলাম এর শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে খুলনার এম এ বারি সড়কস্থ আলবাব একাডেমির সম্মেলন কক্ষে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলবাব একাডেমির চেয়ারম্যান এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ড. আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন আলবাব একাডেমির পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল রাজি, ডাক্তার আসাদুল্লাহ আল গালিব, ডাক্তার রোকনুজ্জামান, ডাক্তার আব্দুল ওয়াদুদ, মোঃ মোতাহার হোসেন, মোঃ মাহফুজুর রহমান, মাওলানা বিলাল হোসেন, মাওলানা ইসমাইল হোসেন, শেখ এহসান উল্লাহ রিংকু প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support