• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

খুলনার ফুলতলায় যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩২০ বার পঠিত
খুলনার ফুলতলায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি দুপুরে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন তাকে লক্ষ করে গুলি করে।

গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ারা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোষ্ট বসানোসহ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support