• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রূপসায় ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৯৩ বার পঠিত
রূপসায় ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা প্রদান হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ মাঠে শিক্ষকমন্ডলী ও গ্রামবাসী এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় সংবর্ধিত অতিথিকে কলেজ শিক্ষকমন্ডলী, গ্রামবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ওঌ খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রদীপ দেবনাথ।
কলেজ অধ্যক্ষ আতাহার আলী ফকিরের সভাপতিত্বে ও দেবীপুর পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব এসএম আবু হারুনার রশীদ, বিশিষ্ট সমাজসেবক স্বপন কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য বসির হায়দার পল্টু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, বিশিষ্ট সমাজসেবক শেখ মোশাররফ হোসেন, আফসার আলী, কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা।
বক্তৃতা করেন কলেজ প্রভাষক দীপক কুমার দে, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান আসাদ, কলেজ প্রভাষক ফারহানা শারমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী বৈশাখী আক্তার, পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী শর্মিলা রানী দে। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নিফাত জাহান জুঁই।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শিপ্রা রানী নন্দী, প্রভাষক অমিত কুমার ঘোঘ, তপন মন্ডল, মোঃ অয়াহিদুজ্জামান, আব্দুল মান্নান, শাহারাজ শাহীন, আয়শা আরজু ও শারমিন সুলতানা, প্রধান শিক্ষক দীপক কুমার দে, প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন, সহকারী শিক্ষক মনজির হোসেন, অলোক দাস, আব্দুল গফুর শেখ, দীপক কুমার দাস, চন্দ্র কান্ত মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মোঃ জসীম উদ্দীন, ফ ম অহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন, ইব্রাহিম হালদার, পলক কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support