• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

বিএনপি সন্ত্রাসীর রাজনীতিতে বিশ্বাস করে না-রূপসায় আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৫ বার পঠিত
বিএনপি সন্ত্রাসীর রাজনীতিতে বিশ্বাস করে না-রূপসায় আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনোই সন্ত্রাসীর রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলার মানুষের প্রিয় মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশির দশকে আন্দোলন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শের কথা এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আত্মস্থ হয়ে আছে।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব এবং শিক্ষা দিচ্ছেন। সেটা আমি আরও স্পষ্ট করে বলে দিতে চাই। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি শান্তির রাজনীতি ও শান্তির আন্দোলনের বিশ্বাসী।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ঈক্ষমতার পরিবর্তন শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই চেতনাকে ধারণ করে বিএনপি’র নেতাকর্মীদের মন মানসিকতা ও মনোজগতের পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণবিপ্লবসহ বিগত ১৫ বছরের ফ্যসিবাদ, স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আকাঙ্খা, চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বত্র শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে হবে। দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি।

বিএনপি’র রাজনীতির অভিধানে এসবের স্থান নাই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। যারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অনৈতিক কাজ করবে তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে। ”বিএনপি তো একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি।

১৫ মে বিকাল ৪টায় জাবুসা স্কুল মাঠে নৈহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, এনামুল কবির, মোল্লা রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও জেলা সদস্য আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওসার আলী, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আনসার আলী বিশ্বাস, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, শেখ মোহাম্মদ হাফিজ, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, মাসুম বিল্লাহ, আবু মুসা, মুন্না সরদার, মাইনুল হাসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে প্রধান অতিথি মাগরিব বাদ টিএসসি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দোয়াও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা বিকাশ মিত্র, সৈয়দ নিয়ামত আলী, শরিফুল ইসলাম খন্দকার, কাজী আব্দুল হাকিম, এডভোকেট তফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান নান্টু ,সাজ্জাদ সরদার, আলিম খান, খান অলিয়ার রহমান, হাফিজুর রহমান, শফিক ঢালী,তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এশা বাদ প্রধান অতিথি ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support