• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রূপসায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

রূপসা প্রতিনিধি : আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্ব রূপসায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মে রাত সাড়ে ৮টায় নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ মহিউদ্দিন মিন্টু সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আনসার আলী বিশ্বাস, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, থানা বিএনপি’র সদস্য ফরহাদ শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সাগর, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম রিমন, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য মোঃ সাইফুল হোসেন, মোঃ মাসুম হোসেন অন্তর, মনিরুজ্জামান মনি, মাসুদ মীর, শ্রমিকদল নেতা ইউনুস গাজী, হালিম মোড়ল, হান্নান মীর, শামীম শেখ, সেলিম শেখ, বাবুল শেখ, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবু, ছাত্রদলের রূপসা থানা সাবেক যুগ্ন-আহবায়ক আল-আমিন, নিজাম উদ্দিন টিটু, মনিরুজ্জামান মানিক , নাজমুল হুদা, সাইফুল মোল্লা, মহাসিন, ফারুক শেখ, আরিফুল ইসলাম মোল্লা, ইমরান হুসাইন, সিরাজুল,রনি মোল্লা, হান্নান শেখ, মোঃ আনোয়ার হোসেন, সোহেল হোসেন, হাসান রশিদ, ছাত্রদল নেতা হান্নান, রনি, আনোয়ার প্রমূখ।
সভায় বলা হয়েছে শাহাদত বার্ষিকী উপলক্ষে নৈহাটি ইউনিয়ন বিএনপি ও এর অন্তর্গত ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সকল সংগঠন কর্তৃক কোন রকম চিঠি বা দাওয়াতপত্র করা যাবে না। শাহাদাত বার্ষিকী উপলক্ষে নৈহাটি ইউনিয়ন বিএনপি ও রূপসা থানা বিএনপিকে অবগত করে তাদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে হবে। কোন রকম চাঁদাবাজি বা অর্থ সংগ্রহ করা যাবে না। যদি কেউ কোন অনুষ্ঠান করতে চায় তাহলে নিজস্ব অর্থায়নে করতে হবে ।
এ সকল রূপসায় নির্দেশনা অমান্য করে যদি কেউ কোন প্রকার চাঁদাবাজি বা আর্থিক লেনদেন করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support