
রূপসা প্রতিনিধি : রূপসায় ১৮ মে পূর্ব রূপসা থানা শ্রমিক দলের নব গঠিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত সাবেক কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সন্ধ্যায় পূর্ব রূপসায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয় হতে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বিক্ষিপ্ত শ্রমিক দলের নেতৃবৃন্দরা এক সমাবেশ করে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের উপস্থিতিতে নতুন করে কমিটি দেওয়ার দাবি জানান। তারা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে এবং কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বকে সুসংগঠিত করতে বিগত সরকারের জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার দাবি করে।
রূপসা থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হালিম মোড়লের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা থানা শ্রমিক দলের সাবেক যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ লাভলু শেখ, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ফরাদ হাওলাদার,প্রচার সম্পাদক মোঃ ইউনুস সরদার, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, হান্নান মীর, কালাম হায়দার, মাজেদ শেখ, দেলোয়ার সেখ, আলামিন হাওলাদার, তুহিন সরদার, মাসুদ শেখ, সোহেল শেখ, জামাল শিকদার, আবুল হোসেন, খলিলুর রহমান বাবু, ইউনুস সরদার, দেলোয়ার সেখ, আলামিন হাওলাদার, তুহিন সরদার, মারুফ শেখ, আতাহার গাজী, ফয়সাল শেখ, সালমান শেখ, অহিদ শেখ, আব্দুল্লাহ, ফারুক শেখ, হাসান গাজী, কামাল শেখ, হুমায়ূন শেখ, ফয়সাল শেখ, লিটন শেখ, মোঃ মালেক শেখ, মোঃ মিজান শিকদার, মোঃ তানজিম সরদার, ইকবাল শেখ, বাবু মোল্লা, আবুল বাশার, জাহারুল শেখ, মোঃ আল আমিন শেখ, বাবুল শিকদার, মোঃ শফিক, মোঃ সুমন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মোঃ পিয়ার আলী, সোহরাব শেখ, রতন সিকদার, আবু রায়হান, মোহাম্মদ ফয়সাল, সাইফুল হাওলাদার, আরাফাত হোসেন , আব্দুর রহিম, মাহমুদ শেখ, আনোয়ার হোসেন হাওলাদার,মোঃ হানিফ শেখ , নান্না ফকির, রিঙ্কু দাস, মিন্টু সদ্দার, কাইয়ুম শেখ, নাজমুল শেখ, রাশেদুল ইসলাম, মুরাদ শেখ, মোঃ ইলিয়াস গাজী মাসুদ শেখ প্রমুখ।