• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

অর্থবছরের শুরুতেই মোংলা সমুদ্র বন্দরে এক সাথে ৪ বিদেশি জাহাজ, সম্ভাবনার হাতছানি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পঠিত
অর্থবছরের শুরুতেই মোংলা সমুদ্র বন্দরে এক সাথে ৪ বিদেশি জাহাজ, সম্ভাবনার হাতছানি

মোংলা প্রতিনিধি : গেল ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে পন্য বোঝাই দেশ-বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে মোংলা বন্দরে। নতুন অর্থবছরে সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা। তাই বন্দরকে আরো গতিশীল ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো: মাকরুজ্জামান বলেন, বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই অর্থাৎ ১লা জুলাই রাতে বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে নঙ্গর করছে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ “এমভি কোটা রেস্টু” ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে নঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ “এমটি হাইয়ং” ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে ভিড়েছে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ “এমভি হিস্ট্ররি এডওয়ার্ড” এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ “এমভি ডি এস প্রপার্টি” এসে নঙ্গর করে। নতুন অর্থ বছরের শুরুতই ব্যাবসায়ীরা ৪টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করে রাতেই পন্য খালাস করছে। এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশী জাহাজ পন্য খালাস করছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ।
এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল সহ দেশের চাহিদা অনুযায়ী বিভিন্ন।
মোংলা বন্দর ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জুলফিকার আলী বলেন, বর্তমানে মোংলা বন্দর ব্যাবহার করে দেশে পন্য আমদানী-রফতানীর করার জন্য একটি পরিবেশ বান্ধব ও সম্ভাবনাময় বন্দর হলো মোংলা সমুদ্র বন্দর৷ এটি দেশের অন্য বন্দরগুলোর তুলনায় মোংলা বন্দর ব্যাবসায়ীদের জন্য একটি সুন্দর বন্দর হিসেবে রুান্তিত হয়েছে। তবে আ’লীগের ১৭ বছরের সাশনামলে যারা এ বন্দর ব্যাবহার করেছে, দেশে লুটপাট করেছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন এ বন্দর ব্যাবহারে নতুন নতুন ব্যাবসায়ীরা আসছে, তাই অন্য বন্দরের তুলনায় তাদের একটু বেশী সুযোগ না দিলে তারা কিন্ত এ বন্দর ব্যাবহারে আগ্রহী হবে না। সে বিষয়ও বন্দর কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দরে এখন জাহাজ আগামন-নির্হমন, বিভিন্ন পন্য আমদানী-রফতানী, কন্টেইনার হ্যাংন্ডলিং, গাড়ী আমদানী বৃদ্ধি পেয়েছে। বিশ্বের নতুন নতুন দেশ মোংলা বন্দর ব্যাবহার করার জন্য আগ্রহ প্রকাশ করছে। এরই মধ্যে বন্দরের অবকাঠামো সহ বিভিন্ন এলাকাও পরিদর্শন করছে বিদেশী ব্যাবসায়ীরা। ব্যাবসায়ীদের পন্য মজুদ ও সংরক্ষনের জন্য পর্যাপ্ত জায়গার ব্যাবস্তা করে রাখা হয়েছে। পন্য বোঝাই জাহাজ আসার সাথে সাথে খালাস কাজ শুরু করতে পারছে। বিদেশী জাহাজটি সঠিক সময় পন্য খালাস করে বন্দর ত্যাগ করতে পারছে। মোংলা বন্দরকে বিশ্বের বানিজ্যিক বাজারে একটি সুন্দর ও ব্যাবসা বান্ধব বন্দরে রুপান্তিত করার জন্য বন্দর চেয়ারম্যার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নিরালসভাবে কাজ করে যাচ্ছে। বন্দর ব্যাবজারকারী ব্যাবসায়ীদের প্রতি সর্বক্ষনিক খোজঁ কবর রাখছে বন্দর চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা। বন্দর যে আগের তুলনায় কর্মমুখর তার প্রমান হলো অর্থ বছরের শুরুতেই একই সাথে পন্য খালাসের জন্য ৪ বিদেশী বানিজ্যিক জাহাজ মোংলা বন্দর জেটিতে নঙ্গর করা।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support