• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রূপসায় পুলিশি হস্তক্ষেপে বন্ধ হল অবৈধ জমি দখল কার্যক্রম

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

রূপসা প্রতিনিধি : অবশেষে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হল রূপসা উপজেলার রামনগর গ্রামে অবৈধ জমি দখল কার্যক্রম। গত কয়েকদিন ধরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবর রহমানের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল বিক্রেতার সন্তানেরা। এ ব্যাপারে ২ জুলাই তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আজ ৩ জুলাই বিকেলে আদালতের মামলার সূত্র ধরে পুলিশ এসে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভুক্তভোগী মোঃ মুজিবর রহমান প্রায় ৩০ বছর পূর্বে একই গ্রামের করিম শেখ ও তার বোনের নিকট থেকে রামনগর মৌজায় ৫৬.৭৮ শতক জমি কবলামূলে ক্রয়পূর্বক ভোগদখল করে আসছেন। এমনকি নিজ নামে জমির মিউটেশনসহ কাগজপত্র করে কর-খাজনা পরিশোধ করেন। এদিকে জমি বিক্রেতা করিম শেখ এর মৃত্যুর কয়েক বছর পর থেকে তার ছেলে লুৎফর রহমান ও তার সন্তানেরা ওই জমি জবর দখলের চেষ্টা চালাতে থাকে। ক্রয়সূত্রে ভোগদখলীয় জমির মালিক মুজিবর রহমান তাদের বাধা দিতে গেলে তাকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এনিয়ে ২০১৬ সালে জবর দখলকারীদের বিরুদ্ধে ভুক্তভোগি মুজিবর রহমান রূপসা থানায় জিডি করেন। এরপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গত কয়েকদিন ধরে লুৎফর গং ওই জমি আবারো দখলে মরিয়া হয়ে ওঠে। সেখানে নির্মাণ করতে থাকে বসতঘর। এমতাবস্থায় ২ জুলাই ভুক্তভোগী মুজিবর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনায় ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনা মোতাবেক কিসমত খুলনা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ৩ জুলাই বিকেলে নোটিশ জারি সহ নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে চলে যান। তবে ফাঁড়ি ইনচার্জ চলে যাওয়ার পরপরই লুৎফর রহমান পুনরায় দখলকাজ চালিয়ে যান। আইন ও আদালতের আদেশ উপেক্ষা করার সংবাদটি রূপসা থানা ইনচার্জ মাহফুজুর রহমানের কাছে পৌঁছালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করে কাজটি বন্ধ করে দেন।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support