• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট

  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৫২৬ বার পঠিত
রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক : নানা ঘটনার মধ্যে এবার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে লুট হয়েছে ১৬ লাখ টাকা। ব্যাংকের পূর্ব রূপসা ঘাট শাখায় ১৫ আগস্ট এ ঘটনা ঘটে। তবে সঠিক কোন সময় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। ব্যাংকের এই শাখা কার্যালয়টি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাড়কের পাশে অবস্থিত।

ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম সারাদিন পর রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। মালামাল সব তছনছ করা। সিকিউরিটি সাথে সাথে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন।

ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে থানায় জানালে থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সহ অন্যান্য অফিসার এবং বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসেন। ব্যাংকে ছুটে আসেন ব্যাংকের ক্যাশিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন ব্যাংকে। ব্যাংকের ভিতর ছাড়াও ভিড় জমে বাইরে। এসময় ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।

ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর রুমাল দিয়ে ঢেকে দেয়। তারপরও ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ থেকে দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চালাতে থাকেন। রাত ১২টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অপরাধী চিহ্নিত করা যায়নি।

ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম জানায়, তার স্ত্রী অসুস্থ থাকার কারণে সারাদিন সে ব্যাংকে ছিলোনা। তবে বেলা ২টার দিকে একবার এসে দেখেছে সব ঠিকঠাক আছে। তার মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে ব্যাংক লুট হওয়ার খবরে এলাকার ব্যবসায়ীদের মাঝে অনেকটা উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support