• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

গত অর্থবছরে খুলনা থেকে মাছ রপ্তানি হয়েছে ৬ হাজার ১৪৫ কোটি টাকার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯৩০ বার পঠিত
গত অর্থবছরে খুলনা থেকে মাছ রপ্তানি হয়েছে ৬ হাজার ১৪৫ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ছয় হাজার একশ’ ৪৫ কোটি টাকা সমমূল্যের ৯১ হাজার মেট্রিক টন মাছ বা মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ইলিশ আহরণে বাংলাদেশের অবস্থান প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় ও তেলাপিয়া মাছ উৎপাদনে পঞ্চম স্থানে রয়েছে।

১৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে খুলনাস্থ বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ‘মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য উল্লেখ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক।

মত বিনিময় সভায় আরো উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মাছের মোট উৎপাদন হয়েছে ৫০.১৮ লাখ মেট্রিক টন। দেশের ১৪ লাখ নারী-সহ দুই কোটির অধিক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মৎস্য সেক্টরের সাথে জড়িত রয়েছে। দেশের মোট জিডিপিতে মৎস্যখাতের অবদান ২.৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এখাতের অবদান রয়েছে ২২.২৬ শতাংশ।

খুলনা বিএফএফইএ এর সাবেক সহসভাপতি এস হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোঃ জাহিদুল হাসান এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর খুলনার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল হাসান। মতবিনিময় সভায় মৎস্যখাতে খুলনা অঞ্চলের অবদান, লাভজনক ও মানসম্মতভাবে মাছচাষ, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন-২০২০ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের মাননিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।

সভায় অতিথিরা বলেন, বিদেশে মানসম্মত মৎস্যপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে পণ্যের মান ধরে রাখতে না পারলে অথবা মাছে অপদ্রব্য মেশালে মৎস্যজাত পণ্য রপ্তানির আন্তর্জাতিক বাজার হারাতে হবে।

তাই মাছের পোনা সংগ্রহ, চাষ, আহরণ, বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণ-সহ সব পর্যায়ে আদর্শমান ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা আবশ্যক। দেশের মোট রপ্তানি আয়ে মৎস্যখাত একসময় দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখতো, এখন সেটা সপ্তম স্থানে নেমে এসেছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। ভালো মানের পোনা সরবরাহ নিশ্চিতে মৎস্য বিভাগ আরও সক্রিয় হবে বলে আশা করা যায়। কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গৃহীত উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

খুলনা মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত সভায় মাছচাষি, মাছ ব্যবসায়ী ও রপ্তানিখাত-সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support