শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-সাতক্ষীর মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাযায়, খুলনা থেকে ছেড়ে আসা ডুমুরিয়াগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়।
এসময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হয়। এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মুজাহিদুল মোড়ল (২৫) মারা যান। এবং হাফিজুর রহমান নামে আর এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে খুমেক হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথেে একজনের মৃত্যু হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support