
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় লম্পট নারায়ণ গোসাই ধর্ষণ মামলায় আটক। বুধবার ভোর রাতে তার আশ্রম থেকে পুলিশ তাকে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার জিয়ালতলা মহামায়া আশ্রমের গোসাই নারায়ণ চন্দ্র মন্ডল (৫৫)কে আটক করা হয়েছে। ধর্ষণ মামলার অভিযোগে তিনি আটক হন। মামলার বাদী হলেন উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা পরিতোষ মন্ডল। মামলা নং- ১৮ তারিখ-২৭-০৮-২৫ ইং
এজাহার বলা হয় গোসাই সাধুতার বেশে গত ১৭ জুলাই আমার বাড়িতে যান। এবং গোসাই দেবতা দাবী করে আমার স্কুল পড়ুয়া মেয়ের (১৫) ঘরে প্রবেশ করে। ওই সময় বাড়ীতে কেউ না থাকায় তার সঙ্গে কুরুচিপূর্ণ আচারণ ও শ্লীলতা হানীর চেষ্টা চালায়।
এই ঘটনা নিয়ে বুধবার ভোরে থানা পুলিশের একটি টীম তার আশ্রমে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং সকাল ১০টার দিকে আদালতে সোপর্দ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, ধর্ষণের অভিযোগে নারায়ণ গোসাইকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে এবং মামলাটি তদন্ত করবেন এস আই সমরেশ চন্দ্র দাস।