শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশের চাকুরি জীবনে অবসরের যাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে শেষ কার্য দিবসে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সভাপতি ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, অ্যাকাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।
স্বাগত বক্তৃতা করেন সহকারী শিক্ষক নাজমুল হাসান। শিক্ষক মাওলানা কবির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাক্তন ছাত্র ডাক্তার আকরাম হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তাঁর কর্ম জীবনের অবদান স্মরণ করে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বলেন, “বিধান স্যার আমাদের প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর শূন্যতা আমরা সহজে পূরণ করতে পারব না। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support