• E-paper
  • English Version
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’ ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রূপসায় পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা একটি রাজনৈতিক দল আ’লীগকে পুনর্বাসিত করতে চায়-হেলাল মাছুম বিল্লাহ’র নামে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের, জেলা শ্রমিক দলের নিন্দা  ফকিরহাট বেতাগায়  সড়কের গাছ কর্তন, অতঃপর জব্দ এক উপজেলায় একই নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, বিপাকে রূপসা কলেজ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসায় বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

ডুমুরিয়ায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০৩২ বার পঠিত

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামে গাছ কাটার সময় কাটা গাছে চাপা পড়ে আবু নাসের মজলিশ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শাহপুর গাজী পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ গ্রামের আঃ সালাম ফকির শাহপুর গ্রামের ইলান সরদারের নিকট থেকে একটি শিরীষ গাছ ক্রয় করেন। মিকশিমিল গ্রামের আবু নাসের মজলিশসহ ৪ শ্রমিক ওই গাছ কাটতে আসেন। দুপুরে গাছ কেটে মাটিতে ফেলানোর সময় পাশে মেহগনি গাছে আঘাতপ্রাপ্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। গাছতলায় থাকা আবু নাসের সরে যাওয়ার চেষ্টা করলে পিছনে একটি বাড়ির বেষ্টনীতে বাধাপ্রাপ্ত হয়ে গাছে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। রফিকুল ইসলাম (৫০) ও রাজু (৪৪) নামে আরও দু’জন শ্রমিক আহত হয়। আবু নাসের মিকশিমিল গ্রামের জয়নাল মজলিশের ছেলে

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: bd it support