1. [email protected] : Mahbub :
রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ Time View

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নৈহাটি মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ শেখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তারেক আহমেদ টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ রয়েল আজম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহ্ জামান প্রিন্স।
মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক কাজী আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাক শেখ, রেশমা আক্তার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন খান, মীর জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা ইত্তেহাদ আহমেদ রাব্বি, শিক্ষক সালমান ফারসী, শাহারিয়ার রাব্বি, মাওলানা মোবাশ্বির হোসেন, মাওলানা আব্দুল আহাদ, ইমাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category