1. [email protected] : Mahbub :
রূপসায় ৪০০ টাকার জন্য ইউনিয়ন কৃষকদল আহ্বায়কের হাতে খুন হলেন চায়ের দোকানদার - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রূপসায় ৪০০ টাকার জন্য ইউনিয়ন কৃষকদল আহ্বায়কের হাতে খুন হলেন চায়ের দোকানদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২০ Time View

রূপসা (খুলনা) প্রতিনিধি : রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন । মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল আহবায়ক , ভ্রাম্যমান মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র ,চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো । বেশ কয়েকবার টাকা না পেয়ে গতকাল ১৭ মার্চ বিকালে পুনরায় টাকা চাইতে আসে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে দীন মোহাম্মদের চায়ের দোকানে । এ সময় প্রথমে দু জনের মধ্যে কথা কাটাকাটি বাক-বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয় । এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদ কে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে । দীন মোহাম্মদের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায় । স্থানীয়রা দ্বীন মোহাম্মদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান , ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদ কে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়েছে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে । এদিকে দীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে । নিহত চায়ের দোকানদারের স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category