1. [email protected] : Mahbub :
বটিয়াঘাটায় আম ও সজনের বাম্পার ফলনের সম্ভাবনা - নতুন সকাল
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বটিয়াঘাটায় আম ও সজনের বাম্পার ফলনের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৭১ Time View

বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় এবার আম ও সজনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে গাছে গাছে আমের মুকুলে ছেয়ে গেছে। সজনের গাছ ফুল ছাড়িয়ে ডাটায় ভরে গেছে।

বাড়ীতে বাড়ীতে এবং রাস্তার দুধার দিয়ে গাছে গাছে সজনের ডাটা ঝুলে চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। ব্যবসায়ীরা এরই মধ্যে সজনের গাছ কিনতে শুরু করেছে। ছোট থাকতে সজনের চাহিদা শহরে বেশী থাকায় দেড়,শ দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বড় হলে এর দাম,ষাট- সত্তর টাকায় নেমে আসবে। প্রতিদিন ব্যবসায়ীরা বাড়ী বাড়ী ঘুরে সজনে কিনবে।গাড়ীতে করে শহরের বিভিন্ন বাজারে তা বিক্রি করে বেশ লাভবান হবে।

গাছ মালিক ব্যসবসায়ীরা অথনৈতিক দিক থেকে স্বচ্ছল হবে আশা করছেন অথনীতিবিদরা। আমের গাছে এখনও সব গাছে গুটি না আসলেও গত ক,বছেরের তুলনায় এবার ব্যাপক মুকুল ধরায় আশা করা হচ্ছে কোন বড় ধরণের ঝড় বা কুয়াশা না হলে অন্য বছরের তুলনায় বাম্পার আম উৎপাদন হবে।

ব্যবসায়ীরা লাভবান হলেও কিনে খাওয়া মানুষরা কতখানি সাশ্রয় পাবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তবুও আম ও সজনের ভাল ফলনের আশায় খুশী উপজেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category