ফকিরহাট প্রতিনিধি। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আঃ হান্নান শেখের কন্যা রেশমা খাতুন গত ২০২১ইংরেজি সালে সৌদিআরবে চাকুরী নিয়ে সেখানে থেকে অগ্রণী ব্যাংক বাগেরহাট চুলকাটি বাজার শাখার মাধ্যমে বিভিন্ন মেয়াদে তার কষ্টার্জিত মোট( ১ ১, ৩৫০০০) এগার লক্ষ পয়ত্রিশ হাজার টাকা তার পিতা হান্নানের শেখের নামে ব্যাংকে পাঠালে সে ব্যাংক থেকে টাকা উত্তলোন করে, তার নিজের মতো খরচ করে এবিষয়ে হান্নানের বিরুদ্ধে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন তার কন্যা রেশমা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন আমি ২০২১সালে সৌদিআরবে চাকুরি নিয়ে চলে যাই যাওয়ার পর আমার পিতা হান্নান শেখ আমার আমার নামে জমি কিনে দিবে ও আমার ভবিষ্যতে ভালো থাকার জন্য এসব করবে এর ই ধারাবাহিকতায় আমি প্রতিমাসে তার নামে ব্যাংকে টাকা পাঠাই আমি ২০২৬সালে দেশে আসার পর পিতা হান্নানের সাথে কথা বললে সে আমাকে বাড়িতে আসতে বাধা সৃষ্টি করে আমাকে বিভিন্ন ভয়ভিতি দিয়ে তাড়িয়ে দিলে আমি নিরুপায় হয়ে আমার মায়ের কাছে (ফয়লা বাজারে ) চলে যাই সেখানে বর্তমানে বসবাস করছি এদিকে আমার টাকা ফেরৎ চাইলে সে আমাকে অস্বীকার করে বলেছে ভবিষ্যতে টাকা তো দিবে না এমনি কি কোনো সম্পর্ক থাকবে না এছাড়া এবিষয়ে কোনো রকম কাউকে জানালে তোর ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে,আমি আমার টাকা ফেরৎ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট জেলা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
Leave a Reply