
এনায়েত আলী বিশ্বাস
শোলমারী নদী আবার কবে নাব্যতা ফিরে পাবে এ প্রশ্ন ডুমুরিয়া,বটিয়াঘাটা বাসীর। এক সময়ের প্রমত্ত শোলমারী, শান্তা নদী শোলমারী ব্রীজ হওয়ার পর থেকে নাব্যতা হারাতে হারাতে আজ সমতল ভূমিতে পরিণত হয়েছে। মাঝখান দিয়ে সরু একটা নালা থাকলেও দু’ পার ঊচু হয়ে পড়ায় ডুমুরিয়া, বটিয়াঘাটা উপজেলার অসংখ্য্য বিলের পানি নিষ্কাষনের একমাএ পথ বন্ধ হয়ে গেছে। নদীর দু’তীরের স্লুইস গেটের মুখ পলি জমে বন্ধ হয়ে যাওয়ায় দু’তীরের বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলহানি সহ সহ বাড়ীঘর জলমগ্ন হয়ে পড়েছে। বহুদিন, থেকে বিশেষ করে ডুমুরিয়া উপজেলার প্রায় ২৫/ ৩০টি গ্রাম শুষ্ক মওসুমেও জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ইতো মধ্যে ডুমুরিয়া ফুলতলার জাতীয় সংসদ সদস্য আলী আসগর লবী পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সালতান দীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন। শোলমারী নদীর খাল কবে খনন হবে তা এই মূহুতে কেউ বলতে পারছেন না। বটিয়য়াবাসী এব্যাপারে দাকোপ বটিয়াঘাটার সংসদ সদস্য আলহাজ খাল খননের জন্য তৎপর হওয়ার আহবান জানিয়েছেন।
Leave a Reply