1. [email protected] : Mahbub :
ফকিরহাটে ময়লা ফেলার  নির্ধারিত স্থান না থাকায় যেখানে সেখানে নোংরা করা হচ্ছে  - নতুন সকাল
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ফকিরহাটে ময়লা ফেলার  নির্ধারিত স্থান না থাকায় যেখানে সেখানে নোংরা করা হচ্ছে 

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩৮ Time View

বাদশা আলম/সাকিব ফকিরহাট থেকে : বাগেরহাটের ফকিরহাট উপজেলার  ফকিরহাট সদর ইউনিয়নের বাজার সংলগ্ন আশপাশ এলাকায় বাসা বাড়ি ও বাজারের ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় এসব ময়লা যত্রতত্রভাবে জটার খাল নামক বিশ্বরোডের আশেপাশে ও শিরিন হক গার্লস স্কুল এবং প্রাইমারি স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে ফেলা হচ্ছে। এতে আশেপাশের জনবসতি সহ স্কুলের শিক্ষক ও ছেলেমেয়েদের দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীরা এসব এলাকায় ময়লা ফেলতে নিষেধ করেও কোন সুরহা হয়নি। অনেকে আবার এলাকাবাসীর চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ময়লা ফেলে। এলাকায় নির্দিষ্ট ময়লার ভাগাড় না থাকায় নিরুপায় হয়ে অনেককে ময়লা ফেলতে হচ্ছে।

আশেপাশে বসবাসকারীরা স্কুলের শিক্ষক ও ছেলে মেয়েরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।

সে জন্য নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা নির্ধারণের যেমন প্রয়োজন। তেমনি নির্ধারিত কাজের লোকের  হাটের জায়গা না থাকায় রোববার ও বুধবারে মেইন সড়কের উপরে কাজের লোকের  হাট বসার কারণে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারী চলাচলে চরম যানজটের সৃষ্টি হচ্ছে।

এতে জনভোগান্তি বেড়েই চলেছে এছাড়াও কিছু যানবাহনের নির্ধারিত স্ট্যান্ডের জায়গা  না থাকায় মেইন সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং ফকিরহাট বাজারে ফুটপাত দখল করে মালামাল রাখা ও জন ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category