1. [email protected] : Mahbub :
অন্যায় চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-রূপসায় নবনির্বাচিত এমপি হেলাল - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

অন্যায় চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-রূপসায় নবনির্বাচিত এমপি হেলাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ধানের শীষের এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়, এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম ত্যাগ ও সফলতার ফল। এই বিজয় প্রমাণ করে দেয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দেশের প্রতি কতটা ত্যাগী এবং সাহসী।’

তিনি বলেন, ‘এই বিজয়ের পর খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ, নির্বিঘ্নে যাতে বসবাস করতে পারে তার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয়ের আনন্দকে পুঁজি করে কেউ কোনো সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। একটি মহল এই নির্বাচনে ভেবেছিলো বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দিবে কিন্তু তাদের সেই স্বপ্ন জনগণ ভেঙে দিয়েছে।

শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আজিজুল বারী হেলাল তার নির্বাচনি এলাকায় গিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও খণ্ড খণ্ড সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়ারা, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা শেষে তেরোখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল বিনিময় শেষে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম এ আঃ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, আরিফ মোল্যা, সৈয়দ মাহমুদ আলী, বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন, খায়রুল আলম খোকন, সেলিম রেজা, রাজু কুমার দাস, সমর কুমার মন্ডল, শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার, চন্ডীবর মালি, বীরমুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস, রাজীব মহলী, নির্মল চন্দ্র সরদার, দ্বীপ্তিশ্বর বিশ্বাস, অমল শিকদার, নিখিল মল্লিক, সনজিত মজুমদার, পূর্ণেন্দু মন্ডল, মহেন মজুমদার, প্রাণ গোপাল বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, রনি লস্কর, রাধাকান্ত শিকদার, ইমতিয়াজ আলী সুজন, দূর্জয় রায়, ফারুক আহম্মেদ, মুস্তাহিন শেখ, কানাই বৈরাগী, গোবিন্দ দাস, লিটন মল্লিক, বিধান দাস, বিকাশ দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category