1. [email protected] : Mahbub :
বটিয়াঘাটায় আন্তর্জাতিক নারী দিবস পালন - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় আন্তর্জাতিক নারী দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View

বটিয়াঘাটা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তর গতকাল রোববার সকালে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবী তনু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার আবু বকর সিদ্দিক,প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, নির্বাচন অফিসার নান্নী খান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা অফিসার বিপাশা দেবী তনু।

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ^াস, সাংবাদিক তরিকুল ইসলাম। কবিতা পাঠ করেন পুস্পিতা রায়। বক্তব্য রাখেন অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ^াস, জেজেএসের মশিউর রহমান,এস আই তানজিলা হুদা,আবৃত্তি করেন অদৃতা মন্ডল, অমর বৈরাগী, সৌম্য মন্ডল,জগত জীবন বিশ^াস। সভায় বহু নারী শ্রোতা উপস্থিত ছিলেন। নারী দিবস পালন উপলক্ষে কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category