1. [email protected] : Mahbub :
বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের গণসংযোগ ও পথ সভা - নতুন সকাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের গণসংযোগ ও পথ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৬ Time View

বাদশা আলম, ফকিরহাট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের ধানের শীষ প্রতিকের বিজয়ের লক্ষ্যে ফকিরহাট নলধা-মৌভোগ, বাহিরদিয়া, মানষা, পিলজংগ, কাটাখালী বাসস্ট্যান্ড ও শুভদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি দিনভর এসব গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বিএনপিসহ আমজনতাদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা ও দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আরিফ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এফতেখার আহমেদ পলাশ মোড়ল কামরুল হোসেন।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এস এম নুর ইসলাম, কামাল হোসেন, মোস্তফা কামাল মাসুম, মনিরুল ইসলাম, শেখ, হুমায়ূন কবির মোড়ল, ফেরদাউস মোড়ল, আক্রাম হোসেন রাজা, বিএম জামাল, মাহমুদ মোড়ল, জাহাঙ্গীর শেখ, যুবনেতা মোজাফ্ফর মোল্লা, মাসুদ রানা, ডাক্তার রাজিব বাচাড়, ডাক্তার জাকির হোসেন, আলিমুল ইসলাম রাজু, আতাউর রহমান, সাববির আহমেদ মেশকাত, হাসিবুল হাচান, আমান শেখ,সজিব শেখ,আলমগীর মোড়ল, ছাত্র নেতা ইমরুল মোড়ল, কবির মোড়ল, মানষ দাশ, কুমারেশ দাশ, সুশীল দাশ, সাজু আহমেদ, এসকে খান, নাজমুল, রফিক শেখ, মিন্টু শেখ, এনায়েত শেখ, ওয়াজেদ আলি, শহিদ শেখ, কামরুল, শহিদুল ইসলাম, সাকিব শেখ, আরেফিন, শেখ হাকিম, মোঃ হাচান আলি প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামীলীগ থেকে নেতা- কর্মীরা কপিল মণ্ডলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category