1. [email protected] : Mahbub :
রূপসায় কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা কেন্দ্রের উদ্বোধন ও কম্বল বিতরণ - নতুন সকাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

রূপসায় কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা কেন্দ্রের উদ্বোধন ও কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক
রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এর উদ্বোধন করা হয়েছে৷
শনিবার বিকেলে উপজেলার ইলাইপুরস্থ আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম)। অবসরপ্রাপ্ত যুগ্ম- সচিব, আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা ম্যানেজিং কমিটির সদস্য এস এম হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
মোসাঃ ফেরদৌসী বেগম।
শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক জেলা প্রশাসক আঞ্জুমানের যুগ্ম- পরিচালক আনিস মাহমুদ।
আঞ্জুমান রূপসা শাখার যুগ্ম- আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সফিউল আলম সুজনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, আঞ্জুমান মুফিদুলের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, আঞ্জুমান মুফিদুলের উপ-পরিচালক (আইটি) মোঃ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ সামছুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মোঃ আশফাক, ফিজিওথেরাপিষ্ট গৌতম মন্ডল, ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মোঃ রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিটন, আসমান, সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ। প্রধান অতিথি ১৫০ জন অসহায় হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এসএম দলিল উদ্দিন ও আসমাতুনন্নেছা লক্ষ্মী বিবির জন্য দোয়া মোনাজাত করেন বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আইয়ুব আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category