1. [email protected] : Mahbub :
আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের কম্বল বিতরণ - নতুন সকাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার ইলাইপুর দলিল উদ্দিন সড়কে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে অসহায়, দুস্থ ও বয়স্ক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ম্যানেজিং কমিটির সদস্য ও আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান সাবেক যুগ্ম সচিব এস এম হারুনার রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা প্রকৌশলী শোভন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন শেখ, রূপসা বাস স্ট্যান্ড ফাড়ির এএসআই মনিরুল ইসলাম, প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য শাহ আব্দুল হাই, মিজানুর রহমান ডিকেন, সাংবাদিক এম এ আজিম, জাবুসা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, রূপসা কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, ছাত্র নেতা আসমান শেখ, জাহিদুল ইসলাম বাবু, হান্নান শেখ, মোঃ বক্কার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category