1. [email protected] : Mahbub :
ডুমুরিয়ায় মাদক, জুয়া, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা -জেলা পুলিশ সুপার - নতুন সকাল
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ডুমুরিয়ায় মাদক, জুয়া, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা -জেলা পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১৭ Time View
Exif_JPEG_420

আশরাফুল আলম
ডুমুরিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি মাদক, অবৈধ অস্ত্র ও জুয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন।

তাছাড়া উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যারা পুলিশকে সহায়তা করবে তাদেরকে পুলিশ সুপারের ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কৃত করা হবে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্যদেন, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এস‌ এম আল বেরুনী, বি-সার্কেল খায়রুল আনাম বিপিএম সেবা, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, যুবদল নেতা প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্লা ইকরামুল ইসলাম, জামায়াত নেতা মুক্তার হোসেন ও এ্যাড, আলমগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category