1. [email protected] : Mahbub :
পাইকগাছায় বিধবা নারীকে কুপিয়ে হত্যা, রান্নাঘর থেকে লাশ উদ্ধার - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

পাইকগাছায় বিধবা নারীকে কুপিয়ে হত্যা, রান্নাঘর থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ Time View

কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছায় শ্রীলেখা সানা (৬০) নামের এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামে এঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে দীঘা গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানার (আমিন) স্ত্রী।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরে ফেলে পালিয়ে যায়।

বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকট আত্মীয়সহ প্রতিবেশি লোকজন এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এরপর রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিজুষ কুমার জানান, নিহতের বাড়িটা একটু ফাঁকা স্থানে। পাশে কোন বাড়ি ঘর নেই। তার ছেলে মেয়ে ঢাকায় চাকরী করে। তিনি একা বাড়িতে থাকতেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকায় রয়েছে। তারা এলে মামলা দায়ের হবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category