
বাদশা আলম ফকিরহাট থেকে
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নতুন বছরের প্রথম দিন থেকে মাধ্যমিক বিদ্যালয়ে শতকরা ৮০ভাগ শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পেয়েছে। প্রাথমিক স্তরে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে।
১জানুয়ারী সকাল ১০টা থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস থাকায় এবার বই উৎসব পালন করা হয়নি। এবিষয় নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার।
উপজেলা ৭৮টি প্রাথমিক বিদ্যালয় ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটা কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। চলতি বছর মাধ্যমিক ও দাখিল স্তরের জন্য ১লাখ ৬৬ হাজার ৮২০ শত নতুন বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ১লাখ ৩৪ হাজার ২২০ টি নতুন বই পাওয়া গেছে। এসব বই বছরের প্রথম দিন হতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এবিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায় বলেন, জানুয়ারির প্রথম দিন থেকে নতুন বইয়ের কোন সংকট নেই এবং চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এখনো সব বই পৌঁছায়নি । অষ্টম শ্রেণীর বাংলা বই শতকরা ৬৩. ৩৬ ভাগ, নবম শ্রেণীর বাংলা বই ৮২. ৯২ভাগ, দাখিল নবম শ্রেণীর বই ৮৬.৪৯ ভাগ চাহিদার বিপরীতে প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, প্রাপ্ত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়ে দেওয়া হয়েছে। আর যেসব বই বাকি আছে সেসব বই আসলে দ্রুত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
এবিষয়ে ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন বকুল, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলি শেখ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
Leave a Reply