1. [email protected] : Mahbub :
রূপসায় নগদ অর্থসহ ১২ লাখ টাকার মালামাল চুরি - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রূপসায় নগদ অর্থসহ ১২ লাখ টাকার মালামাল চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার বাগমারা গ্রামে মুদি ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী হান্নান গতকাল বুধবার রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে।

ভুক্তভোগী হান্নান জানায়, ঘটনার সময় সে এবং তার স্ত্রী বাগমার বটতলা মোড়ের সন্নিকটে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলো। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ায় ফাঁকা বাড়ি পেয়ে চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

এসময় তারা ঘরে থাকা ৬ লাখ ১০ হাজার টাকা, ৪ লাখ টাকা মূল্যের ২ ভরি ৩ আনা স্বর্ণালংকার, দোকানের জন্য পাইকারি দরে কিনে রাখা ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের বেনসন ও ক্যামেল সিগারেট, ১২ সেট ব্যবহৃত থ্রি পিস, তিনটি শাড়িসহ অন্যান্য কাপড় নিয়ে গেছে। ব্যবহারিক শাড়ি ও থ্রিপিস ছাড়া চুরি হওয়া নগদ টাকা ও মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা বলে সে জানায়।

হান্নান বলেন, “গ্রামের জমি বিক্রি করা টাকা এনেছিলাম এখানে বাড়ি নির্মাণ করার জন্য। কিন্তু চোরেরা নগদ টাকা, স্বর্ণের গহনাসহ মালামাল নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে।”

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মীর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category