1. [email protected] : Mahbub :
রূপসায় বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা লাশ, স্ত্রী পলাতক - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

রূপসায় বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা লাশ, স্ত্রী পলাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক : খুলনায় মোহন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রূপসা উপজেলার জয়পুর গ্রামে নিহত ওই ব্যক্তির ঘরের বিছানা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম পুতুল পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘরের মধ্যে থাকা রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করা হয়।

নিহতের ছেলে শিমুল হোসেন জানায়, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিকর ছিল। বৃহস্পতিবার রাতে সে কর্মস্থল থেকে বাড়িতে আসে। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিল।

খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করে। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যায়। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তার দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখে পিতা মোহর আলীর রক্তাক্ত নিথর দেহ। এ সময় তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর তারা পুলিশে খবর দেয়।

শিমুল আরও জানায়, বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনিই এই ঘটনার সাথে জড়িত। ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category