1. [email protected] : Mahbub :
ডুমুরিয়ায় খালেদার রূহের মাগফেরাত কামনায় দোয়া - নতুন সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় খালেদার রূহের মাগফেরাত কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ Time View

ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ার গুটুদিয়ায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গুটুদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকালে দলীয় কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী মোনায়েম হোসেন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম, খান আসাদুজ্জামান মিন্টু, জি,এম হান্নান, বিপুল মন্ডল, মোহসীন বিশ্বাস, কাজী আঃ লতিফ, মিজানুর রহমান কাজী, শাহজালাল মোড়ল, মোহিতুর রহমান, ইকবাল, জিয়া, রাজু, ফিরোজ, বাবু, তৌহিদ ইকরাম, খলিল, রাকিবুল, আব্দুল্লাহ, সুমন, মুসাব্বির প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি তার অগাধ ভালোবাসাই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।
তারা আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার রুহের মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাফেজ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category